Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় ফুটে উঠলো হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি

এখন সময়: বুধবার, ২ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৩৬:৩১ এম

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা। দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সোমবার বিকালে নানান সাজে সাজেন নেতাকর্মীরা। নজর কাড়তে নাঙ্গল-জোয়াল নিয়ে কৃষাণ কৃষাণী সেজে লোকজ বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে নববধূকে নিয়ে যাওয়া চিত্র ফুটিয়ে উঠে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচেগেয়ে নেতাকর্মীরা দীর্ঘবছর পর জমজমাট আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করলো। শোভাযাত্রায় আবহমান বাংলার লোকজ ঐতিহ্য তুলে ধরায় মুগ্ধ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যশোরবাসীও। শোভাযাত্রায় নেতৃত্ব দেন যশোর-৩ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শোভাযাত্রাটি শহরের টাউন হল ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা, চৌরাস্তা, রেলরোড মুজিব সড়ক হয়ে কোটমোড়ে যেয়ে শেষ হয়। শোভাযাত্রার মাছ ধরার জাল, পলো, কাস্তে, কোদাল, মাথালসহ লোকজ বাংলার হারিয়ে যাওয়া নানা তৈজসপত্র নিয়ে সেজে রঙিন করে তোলেন নেতাকর্মীরা। এছাড়া সাবেক দলীয় প্রধান খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এর আগে দুপুর থেকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হন শহরের টাউন হল ময়দানে। পরে বিকাল সাড়ে ৫ টায় মুক্তিযোদ্ধা মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি বলেন, ‘যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না; তারা পর্দার অন্তরালে এক হচ্ছে। তাই আমরা যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করি আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে কোন সুপ্ত কিংবা গুপ্ত সংগঠন একতাবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচিকে ব্যর্থ করে দিতে না পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি তার কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে যান। মনে রাখতে হবে কেবল বিএনপি নয়, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়ে যাবে। তাই বাংলাদেশকে সফল করতে এবং বিগত জুলাই আন্দোলন এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দলনে সহকর্মীদের আত্মত্যাগের মূল্য দিতে হলে বর্তমান সরকারকে সফল করতে হবে। আসুন হাতে হাতে কাধে কাধ মিলিয়ে সকল ষড়যন্ত্র মোকবেলা করে নিজেদের বাস গৃহের চর্তুক দিক দুর্গের মতো পরিণত করি। যাতে করে কোন ষড়যন্ত্রকারী এক না হতে পারে এবং এক হয়ে সরকারকে কোন প্রকার অস্বস্তিতে ফেলতে না পারে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)