Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৪:০৩:২৯ পিএম

মাগুরা প্রতিনিধি : আগামী ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মাগুরা সিভিল সার্জন কনফারেন্স হলরুমে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইমতিয়াজ হোসেন। এ সময় বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, মাগুরা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন ফকির, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, মাগুরা বি এম এর সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল হাই ও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফজাল হোসেন প্রমূখ। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিটামিন এ নিয়ে এবং এর রোগ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাক্তার দেবপ্রিয়া সরকার। সভায় জানানো হয়, এ বছর জেলায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। জেলায় মোট ৯৪১ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ১ হাজার ৯৯৯ জন মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার কাজ করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)