Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় ২৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১১:৪৫:৩৪ পিএম

চৌগাছা প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোরের চৌগাছায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান মিজান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ২৮ জুন উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসায় ২৬৪টি অস্থায়ী ক্যাম্পে ক্যাপসুল বিতরণ করা হবে। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী ক্যাম্প চালু থাকবে। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ প্লাস শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি হাম, পুষ্টিহীনতা, রক্তস্বল্পতা এবং শারীরিক বৃদ্ধিজনিত নানা সমস্যা প্রতিরোধে সহায়তা করে। আরও বলেন, ৬ মাসের কম বয়সী শিশু, ৫৯ মাসের বেশি বয়সী শিশু, গুরুতর অসুস্থ শিশু এবং গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস গ্রহণ করেছে-এমন শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। তিনি শিশুদের ভরা পেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া পারভীন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রউফ খান, ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা মিথুনুর চৌধুরীসহ সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)