নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আল মামুন নামে এক যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার মাগুরার শালিখা ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি আল মামুন যশোর শহরের বকচর তেল পাম্প এলাকার মিলনের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী নারী যশোরের একটি কলেজে লেখাপড়া করেন। সেই সূত্রে দেড় বছর আগে মামুনের সাথে পরিচয়। এরপর তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামুন তাকে বিয়ে করবে বলে শহরের একটি ভাড়া বাড়িতে নিয়ে ওঠে। তার সে বাড়িতে স্বামী স্ত্রী রুপে বসবাস করতো। ভুক্তভোগী নারী দুইবার অন্তঃসত্বা হয়ে পড়লে মামুন ওষুধ সেবন করিয়ে তা নষ্ট করে দেয়। বিয়ে করে স্ত্রীর মর্যাদার কথা বললে মামুন নানা অজুহাতে এড়িয়ে যেত। পরবর্তীতে বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে মামুনের পরিবার টাকা নিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয়। গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মামুন ওই নারীকে যশোর শহরের চৌরাস্তায় আসতে বলে। মামুনের সাথে দেখা করলে টাকা নিয়ে মীমাংসার প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় মামুন তাকে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি থানায় এ মামলা করেছেন।