Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছুরির মুখে কিশোরকে বলাৎকারের অভিযোগ/

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ০১:০৮:৪৯ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার বকচর জোড়া মন্দিরের পিছনের মেহেগনি বাগানে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুকে রোববার (২৮ জুন) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশু জানায়, বকচর এলাকার হৃদয় (২১) ও মেহেদী (২০) ছুরির মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক বলাৎকার করে। বাড়ি ফিরে পিতা-মাতার সাথে ঘটনাটি বলে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, পুরুষ সার্জারী ওয়ার্ডে ভুক্তভোগী কিশোরের চিকিৎসাসেবা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)