মিরাজুল কবীর টিটো : আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা । এ পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে মাত্র ৩৬৮ । সেই সাথে ১ হাজার ৫৫৯ ছাত্রী বেড়েছে, ১ হাজার ১৯১ ছাত্র কমেছে। এ তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসি পরীক্ষা অংশ নেবে ১ লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। গত বছর অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৮০৯ । বেড়েছে ৩৬৮ পরীক্ষার্থী। এ বছর অংশ নেবে ৬০ হাজার ১৮৯ ছাত্রী, গত বছর অংশ নেয় ৫৮ হাজার ৬৩০। বেড়েছে ১ হাজার ৫৫৯ ছাত্রী। গত বছর অংশ নেয় ৫৮ হাজার ১৭৯ ছাত্র, এ বছর অংশ নেবে ৫৬ হাজার ৯৯৮ । কমেছে ১ হাজার ১৯১ ছাত্র। এবছর এইচএসসি পরীক্ষা অংশ নেবে ১ লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৯৮ ও ছাত্রী ৬০ হাজার ১৮৯। বিজ্ঞান শাখায় পরীক্ষার্থী ২২ হাজার ৭২৩, মানবিক শাখায় ৮১ হাজার ৯৬০ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ১২ হাজার ৪৯৪ পরীক্ষার্থী। এর মধ্যে খুলনা জেলায় অংশ নেবে ২৩ হাজার ৫৪৭ পরীক্ষার্থী। ছাত্র ১২ হাজার ২১ ও ছাত্রী ১১ হাজার ৫২৬। বিজ্ঞানে ৬ হাজার ১৮৮, মানবিকে ১৩ হাজার ১৭২ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৪ হাজার ১৮৭ পরীক্ষার্থী। বাগেরহাট জেলায় অংশ নেবে ৮ হাজার ২২৯ পরীক্ষার্থী। ছাত্র ৩ হাজার ৪৬৬ ও ছাত্রী ৪ হাজার ৭৬৩। বিজ্ঞানে ১ হাজার ৩৪৮, মানবিকে ৫ হাজার ৬৪২ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১ হাজার ২৩৯ পরীক্ষার্থী। সাতক্ষীরা জেলায় অংশ নেবে ১২ হাজার ২৭৭ পরীক্ষার্থী। ছাত্র ৬ হাজার ৩২৭ ও ছাত্রী ৫ হাজার ৯৫০। বিজ্ঞানে ২ হাজার ৪১১, মানবিকে ৯ হাজার ৫৬ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৮১০ পরীক্ষার্থী। কুষ্টিয়া জেলায় অংশ নেবে ১৫ হাজার ৩৮৩ পরীক্ষার্থী। ছাত্র ৬ হাজার ৯০৭ ও ছাত্রী ৮ হাজার ৪৭৬। বিজ্ঞানে ৩ হাজার ২৯, মানবিকে ১০ হাজার ৩২৫ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ২ হাজার ২৯ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গা জেলায় অংশ নেবে ৭ হাজার ৫৭৯ পরীক্ষার্থী। ছাত্র ৩ হাজার ৬৩৮ ও ছাত্রী ৩ হাজার ৯৪১। বিজ্ঞানে ১ হাজার ১১৮, মানবিকে ৫ হাজার ৯২৮ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৫৩৩ পরীক্ষার্থী। মেহেরপুর জেলায় অংশ নেবে ৩ হাজার ৯১৫ পরীক্ষার্থী। ছাত্র ১ হাজার ৭৪১ ও ছাত্রী ২ হাজার ১৭৪। বিজ্ঞানে ৭০৭, মানবিকে ৩ হাজার ৭৬ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১৩২ পরীক্ষার্থী। যশোর জেলায় অংশ নেবে ১৯ হাজার ৭৯১ পরীক্ষার্থী। ছাত্র ৯ হাজার ৬৬৪ ও ছাত্রী ১০ হাজার ১২৭। বিজ্ঞানে ৪ হাজার ১৯৭, মানবিকে ১৩ হাজার ৮২৫ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১ হাজার ৭৬৯ পরীক্ষার্থী। নড়াইল জেলায় ৪ হাজার ৬৯৯ পরীক্ষার্থী। ছাত্র ২ হাজার ৭০ ও ছাত্রী ২ হাজার ৬২৯। বিজ্ঞানে ৭৯৫, মানবিকে ৩ হাজার ৪৩২ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৪৭২ পরীক্ষার্থী। ঝিনাইদহ জেলায় অংশ নেবে ১৪ হাজার ৭০২ পরীক্ষার্থী। ছাত্র ৭ হাজার ৭৮২ ও ছাত্রী ৬ হাজার ৯২০। বিজ্ঞানে ১ হাজার ৮৯১, মানবিকে ১২ হাজার ৪৫ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৭৭৬ পরীক্ষার্থী। মাগুরা জেলায় অংশ নেবে ৭ হাজার ৫৫ পরীক্ষার্থী। ছাত্র ৩ হাজার ৩৭২ ও ছাত্রী ৩ হাজার ৬৮৩। বিজ্ঞানে ১ হাজার ৩৯, মানবিকে ৫ হাজার ৪৫৯ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৫৫৭ পরীক্ষার্থী। এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন- নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের গাফিলতি মেনে নেয়া হবে না। পরীক্ষা হবে পরীক্ষার মতো।