Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে শহীদ তৌহিদুর রহমান রানার কবর জিয়ারত এনসিপির

এখন সময়: বৃহস্পতিবার, ২ জুলাই , ২০২৬, ০৬:৩৭:৪২ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলার উদ্যোগে কেশবপুর উপজেলার গর্বিত সন্তান শহীদ তৌহিদুর রহমান রানার কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। এ সময় নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি তারা শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা, সদর উপজেলা সংগঠক ফরহাদ হোসেন, জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, জেলা সংগঠক ফরহাদ পল্লব, কেশবপুর উপজেলা প্রধান সমন্বয়কারী সম্রাট হোসাইন এবং উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাহিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হাসানুর রহমান জিহাদ। নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্মৃতি সংরক্ষণ এবং শহীদ পরিবারের পাশে থাকা জাতীয় নাগরিক পার্টির নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতায় এনসিপি কাজ করে যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)