অভয়নগর (যশোর) প্রতিনিধি: সারা দেশের মতো যশোরের অভয়নগরেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও উপজেলার আটটি পরীক্ষাকেন্দ্রে মোট ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৪০২ জন। অনুপস্থিত ছিলেন ৪১ জন। এইচএসসি পরীক্ষার পাঁচটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৩৫ জন। উপস্থিত ছিলেন ১ হাজার ১১১ জন এবং অনুপস্থিত ছিলেন ২৪ জন। অনুপস্থিতদের মধ্যে ১৬ জন ছাত্রী ও ৮ জন ছাত্র। আলিম পরীক্ষার একটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৯৯ জন। এর মধ্যে ১৮৬ জন পরীক্ষায় অংশ নেন এবং ১৩ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৩ জন ছাত্র। এ ছাড়া এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০৯ জন। উপস্থিত ছিলেন ১০৫ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ জন। তাদের মধ্যে ১ জন ছাত্রী ও ৩ জন ছাত্র। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তারা কী কারণে পরীক্ষায় অংশ নেয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।