Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে মাতলামির অভিযোগে যুবকের এক মাসের কারাদণ্ড

এখন সময়: শুক্রবার, ৩ জুলাই , ২০২৬, ১০:৩৯:৫৪ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদক সেবনের পর মাতলামি করার অভিযোগে শহিদুল শেখ (১৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ জুলাই) দুপুর ৩ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আদিল শেখ ও লাভলী বেগমের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় রেলবস্তিতে অভিযান চালানো হয়। এ সময় এক পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ শহিদুল শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘নেশা জাতীয় দ্রব্য সেবন করে জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় একজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)