Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চীনে পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি করতে যাচ্ছেন যশোরের কৃতি শিক্ষার্থী মহাসিনা হক মেবি

এখন সময়: শুক্রবার, ৩ জুলাই , ২০২৬, ১০:৪২:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মেধাবী শিক্ষার্থী মহাসিনা হক মেবি চীনের অন্যতম স্বনামধন্য চাং’আন বিশ্ববিদ্যালয়ে সিএসসি পূর্ণ সরকারি বৃত্তি নিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পিএইচডি অধ্যয়নের সুযোগ অর্জন করেছেন। চীনের শিক্ষা মন্ত্রণালয় এমওই এর ইস্যুকৃত জে ডাব্লু ২০১ চীনে অধ্যায়নের জন্য নিশ্চিত ফর্ম অনুযায়ী তিনি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের জুলাই পর্যন্ত চার বছরব্যাপী গবেষণামূলক এই উচ্চশিক্ষা কার্যক্রমে অংশ নেবেন। মহাসিনা হক মেবি এর আগে চীনের ইউনান ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার বিষয়ে বিএসসি এবং চাং’আন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অত্যন্ত সফলতার সঙ্গে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যশোরে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। তার বাবা যশোর উপশহরের এ-ব্লক, বাড়ি নং-২১২ বাড়ির বাসিন্দা মাহবুবুল হক রবি এবং মা পারভীনা খাতুন। তার মা যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। শিক্ষাজীবনে মহাসিনা হক মেবি ধারাবাহিকভাবে অসামান্য মেধা ও সাফল্যের পরিচয় দিয়েছেন। ২০১৯ সালে নরওয়ে সরকারের অর্থায়নে আফ্রিকা মহাদেশের ছয়টি দেশ সফরের বিরল সুযোগ লাভ করেন। ২০২০ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চীনা ভাষা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া চীনে অধ্যয়নকালে তিনি ‘এক্সিলেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন, যা তার একাডেমিক কৃতিত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। ২০০৭ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘মঞ্চকুঁড়ি’ অনুষ্ঠানে পদক অর্জন করেন। মহাসিনা হক মেবির এই আন্তর্জাতিক সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, শুভানুধ্যায়ী এবং যশোরবাসী আনন্দিত ও গর্বিত। তাদের প্রত্যাশা, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে তিনি ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বাংলাদেশের সুনাম আরও সমৃদ্ধ করবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)