Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই , ২০২৬, ১২:১২:১৩ এম

বেনাপোল প্রতিনিধি: ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় ভারতে যাওয়ার সময় শাহরিয়ার করিম নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলার উকিলপাড়া এলাকার বাসিন্দা এবং মো. রবিউল করিমের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। ইমিগ্রেশন সূত্র জানায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে এলে নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) অনুযায়ী ঝিনাইদহ থানার মামলা নং-২০, তারিখ ৮ জুন ২০২৪-এর একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি আইনের ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে। পরে সন্ধ্যা ৭টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়,আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)