প্রেসবিজ্ঞপ্তি: খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-০১ শাখায় কর্মরত উপ-রেজিস্ট্রার নার্গিস সুলতানার পিতা গাজী মোঃ ওয়াজেদ আলী ৯ জুলাই (বৃহস্পতিবার) আনুমানিক দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা সিদ্দিকীয়া জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুুষ্ঠিত হবে। পরে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।