Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বর্ষা বরণ

এখন সময়: শনিবার, ১১ জুলাই , ২০২৬, ০১:১৬:৪০ এম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বর্ষা বরণ ১৪৩৩ এর অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। যশোরের সুর নিকেতন এর এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সুরের মূর্ছনায় মৌন মুগ্ধকর। নজরুল, হাসন, লালন এর সাথে লোক ও ফোক সংগীতসহ অনুষ্ঠানের ডালিতে ছিল আবৃত্তি ও নৃত্য। ছোট বড় প্রায় অর্ধশত শিল্পী অংশ নেয় দেড় ঘন্টার অনুষ্ঠানে। অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক জন হারুন অর রশিদ, কিংশুক যশোরের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেল ও নাট্যকার মাসউদ জামান। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলাম এর শিশুতোষ ছড়া ভোর হলো ও সংকল্প আবৃত্তি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)