Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেকেবিএইউতে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার

এখন সময়: শনিবার, ১১ জুলাই , ২০২৬, ০১:১৮:১৯ এম

প্রেস বিজ্ঞপ্তি : উৎসবমূখর পরিবেশে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শনিবার ১১ জুলাই থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং ক্রীড়াসুলভ মনোভাব বিকাশের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সোনাডাঙ্গা, খুলনায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিএ), ইংরেজি এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের প্রথম দিনে সকাল সাড়ে ১০ টায় সিএসই ও আইএসএলএম বিভাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২ টায় ইংরেজি ও ইইই বিভাগের মধ্যকার ম্যাচ এবং দুপুর ২ টায় সিএসই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের খেলায়, ১২ জুলাই ২০২৬ বিকাল ৪ টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের এবং বিকাল ৫ টায় ইইই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় দিনের সবগুলো ম্যাচ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সোনাডাঙ্গা, খুলনায় অনুষ্ঠিত হবে। এরপর টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ জুলাই  (মঙ্গলবার) বিকাল ৪ টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)