Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হয়ে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

এখন সময়: শনিবার, ১১ জুলাই , ২০২৬, ০৮:০৭:১১ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর ১০ দিনেও সন্ধান মেলেনি এক স্কুলছাত্রীর। নিখোঁজ মেয়েকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। প্রতিদিনই আশা-আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রীটিকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। পরিবার সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো মাস্টার মাইন্ড স্কুলের কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। পরে কোচিংয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ওইদিন সে কোচিংয়ে উপস্থিত হয়নি। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তদন্তের অংশ হিসেবে নওয়াপাড়া বাজারের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে ওই ছাত্রীকে অজ্ঞাতপরিচয় এক যুবকের সঙ্গে যেতে দেখা গেছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, কোনো সম্পর্কের সূত্র ধরে সে বাড়ি থেকে বের হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ ছাত্রীর মামা মনিরুল ইসলাম বলেন, “ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও আমরা এখনো আমাদের ভাগ্নির কোনো সন্ধান পাইনি। পরিবারের সবাই চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হোক।” এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে শনাক্ত করা এবং নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)