Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪

এখন সময়: মঙ্গলবার, ১৪ জুলাই , ২০২৬, ০৯:৪৫:৪৬ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং পিতা-পুত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। থানা সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ও ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামের চিহ্নিত মাদক চোরাচালানি ইসরাফিলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে মাদক ব্যবসায়ী ইসরাফিল (৫০),তার ছেলে আশিক (২২) ও ছাদিকুর রহমান (২০) এবং তালশা গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে বাবুল হোসেনকে (৩৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস অবৈধ ভারতীয় ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। পুলিশের দাবি, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৩২ হাজার টাকা। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক, মানবপাচার ও সীমান্তবর্তী এলাকায় সব ধরনের চোরাচালান রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এসব অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)