Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএনপি নেতা নূর উন নবীর মৃত্যুবার্ষিকী বুধবার

এখন সময়: মঙ্গলবার, ১৪ জুলাই , ২০২৬, ০৯:৪৭:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং যশোর পৌরসভার তৎকালীন তিন নম্বর ওয়ার্ডের (বর্তমান ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) সাবেক কমিশনার নূর উন নবীর পঞ্চম মৃত্যুবার্ষিকী বুধবার (১৫ জুলাই)। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী নূর উন নবী দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সভাপতি হওয়ার আগে তিনি ছিলেন যশোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক। তার নেতৃত্বে যশোর সদর উপজেলায় বিএনপি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল। রাজনৈতিক জীবনে তিনি ৭২টি মামলায় আসামি হয়েছিলেন। তারমধ্যে উদীচী ম্যাসাকার মামলা অন্যতম। এই মামলায় প্রয়াত জননেতা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলামও আসামি ছিলেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নূর উন নবী অসংখ্যবার কারাবরণ করেছেন। সর্বশেষ কারাবরণের পর তার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। সে কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২০২১ সালের ১৫ জুলাই তিনি মারা যান। পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নূর উন নবীর পরিবারের পক্ষ থেকে বুধবার নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে এদিন বিকেল ৪টায় শংকরপুর ছোটনের মোড়ে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)