নিজস্ব প্রতিবেদক : যশোরের বীর শহীদ ছাত্রনেতা এস এম মাসুদুজ্জামান প্রিন্সের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের কারবালা কবরস্থানে স্বৈরাচারবিরোধী আন্দোলনের এই বীর শহীদের কবর জিয়ারত করেন স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে যশোর শহরের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পুরাতন কসবা ঢাকা রোড জামে মসজিদে এক দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, নগর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক মশিউল আজম সোনা ও সাবেক যুগ্ম সম্পাদক শাফায়াত হোসেন টমাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল কবীর সুমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান ও যুগ্ম আহ্বায়ক মাসুদ কায়সার ইস্তি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন, সাধারণ সম্পাদক তসলিমুল বারী, যুবদলের সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি এবং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সনি। অনুষ্ঠানে শহীদ প্রিন্সের দুই ভাই এস এম আক্তারুজ্জামান মানিক ও এস এম সাঈদুজ্জামান হিরোসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।