Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒১৩ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় ২৫ প্রার্থী

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতির নির্বাচন শুক্রবার

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ১২:১৭:২০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার। নির্বাচনে ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ প্রার্থী। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে যশোরের পাইপপট্টি এলাকায়। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে সমিতির নেতৃত্ব নির্বাচন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ৬৩ ভোটারের ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। তবে ভোটারদের প্রত্যাশা, যোগ্য ও সৎ নেতৃত্বের হাতেই সংগঠনের দায়িত্বভার অর্পিত হবে। নির্বাচনে প্রার্থীরা হলেন-সভাপতি পদে বর্তমান সভাপতি ফিরোজ কবির ও সিরাজ মোল্লা, সহসভাপতি পদে শরীফ মো. মুক্তি মাহমুদ তিলক ও মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে মইনুদ্দিন ও আল-আমিন, সহ-সাধারণ সম্পাদক পদে শুকুর আলী টুকু ও মনিরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম বাবু ও লিটন, কোষাধ্যক্ষ পদে নান্নু হোসেন ও এস এম তাহমিদুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে মো. সেলিম হোসেন ও এস এম মুস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ছয়টি সদস্য পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আরমান হোসেন, আমিনুর ইসলাম, জাহাঙ্গীর হোসেন জসীম, আলমগীর হোসেন, মো. মাহাবুব, মাহিম ইসলাম মুন, মনির মিস্ত্রি, মুজিবর রহমান, নূর ইসলাম মোল্লা, জালাল আহমেদ ও মোতালেব হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)