Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এখন সময়: শনিবার, ১ আগস্ট , ২০২৬, ০১:২৮:২৩ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে ভৈরব নদে জোয়ারের পানিতে কচুরিপানার মধ্যে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ পূবাঞ্চল খেয়াঘাট এলাকায় ভেসে আসে। খবর পেয়ে নওয়াপাড়া নৌপুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন বলেন, 'দুপুরে ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পানিতে থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)