Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মনোহরপুরে মাদক ব্যবসায়ী ইসা আটক, গাঁজা উদ্ধার

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ১১:০০:২০ পিএম

উৎপল বিশ্বাস, নেহালপুর : মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় অভিযান চালিয়ে ইসা সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ক্যা¤প পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ’৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনোহরপুর বিশ্বাসপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। নেহালপুর পুলিশ ক্যা¤েপর ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে অভিযান চালিয়ে ইসা সরদারকে তার নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার কাছ থেকে ১শ’ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ক্যাম্প ইনচার্জ অলোক বিশ্বাস জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)