Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒মাদ্রাসায় ইএফটির আবেদন শুরু

যশোর শিক্ষা বোর্ডে ইংরেজি ভাষার সার্টিফিকেট নিতে শিক্ষকদের ভিড়

এখন সময়: মঙ্গলবার, ২৮ জুলাই , ২০২৬, ১২:২০:২৫ এম

মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ডে ইংরেজি ভাষায় সার্টিফিকেট নিতে আসা মাদ্রাসার শিক্ষকদের হিড়িক পড়েছে। এটি দিতে বোর্ড কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী জানান-মাদ্রাসার শিক্ষকদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) আবেদন শুরু হয়েছে। আবেদনের জন্য ইংরেজি সার্টিফিকেট জমা দিতে হবে। এজন্য তারা ইংরেজি ভাষায় সার্টিফিকেট নিতে বোর্ডে ভিড় জমাচ্ছেন। বোর্ড সূত্র জানায়, এর আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) কার্যক্রম শেষ হয়েছে। এখন মাদ্রাসার শিক্ষকদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) কার্যক্রম শুরু হয়েছে। ইংরেজি ভাষার সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষক অনলাইনে আবেদন করতে পারবেন না। এজন্য তারা বাংলা ভাষার সার্টিফিকেট ইংরেজিতে নেয়ার জন্য বোর্ডে আবেদন জমা দিচ্ছেন। প্রতিদিনই প্রায় ২০ থেকে ৩০ শিক্ষক এ আবেদন করছেন। জনবল ও কম্পিউটার কম থাকায় ভাষান্তর সার্টিফিকেট দিতে বোর্ড কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষকদের এতবেশি আবেদন জমা পড়ছে, একারণে সোমবার যারা আবেদন করেছেন। তাদের বলা হয়েছে বৃহস্পতিবার সার্টিফিকেট নিতে আসবেন। আর যারা গত বৃহস্পতিবার ভাষান্তর সার্টিফিকেট নিতে আবেদন করেছেন, তাদের অনেকই সোমবার সার্টিফিকেট পাননি। বোর্ড সূত্র জানায়, বোর্ডের প্রমানপত্র শাখায় সার্টিফিকেট লেখার জন্য তিনজন লোকের প্রয়োজন। সেখানে এ দায়িত্ব পালন করছেন দুইজন। এর মধ্যে একজন কম্পিউটারে সার্টিফিকেট লিখছেন। এজন্য এ শাখায় অনেক আবেদন জমা রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হোসেন আলী বলেন, জনবল সংকটের কারনে অন্য শাখার জনবল ও অতিরিক্ত কম্পিউটার দিয়ে শিক্ষকদের সার্টিফিকেট দেয়ার কাজ করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)