Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ১১:১৮:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইল শহরের প্রবেশদ্বার সীমাখালী এলাকায় গরুবোঝাই পিকআপ সেতুর উচ্চতাবারের সঙ্গে ধাক্কা লেগে মনির কাজী (৪৮) নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির লোহাগড়া উপজেলার কোলা-দিঘলিয়া গ্রামের রোকন কাজীর ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, মনির কাজীসহ দু’জন গরু ব্যবসায়ী লোহাগড়া থেকে পিকআপে গরু নিয়ে যশোরের ভাঙ্গুড়া হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল শহরের প্রবেশদ্বার সীমাখালী এলাকায় গরুবোঝাই পিকআপটি সেতুতে উঠতে গিয়ে সেতুর উচ্চতাবারের সঙ্গে মনির কাজীর মাথায় ধাক্কা লাগে। নড়াইল জেলা হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর ব্যবসায়ী আহত হয়েছেন। তবে, গরুগুলো অক্ষত আছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)