Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ১১:১৮:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে এক নারীকে অপহরণ ও আটকে রেখে ধর্ষণের অভিযোগে তার তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রোববার রাতে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। ভুক্তভোগী নারী যশোর সদর উপজেলার বকচর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। আসামি নূর আলম হোসেন (৩১) শার্শা উপজেলার বড় নিজামপুর গ্রামের বাসিন্দা। ২০১৯ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে জানতে পারেন নূর আলম সন্তান জন্মদানে অক্ষম। এ কারণে ২০২৬ সালের ১৮ জানুয়ারি বাদী তাকে তালাক দেন। এর পর থেকে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে মোবাইল ফোনে পুনরায় বিয়ের জন্য চাপ ও হুমকি দিতে থাকেন। গত ২৫ মার্চ পরিবারের কয়েকজনের সহায়তায় নূর আলম ভুক্তভোগীকে যশোর শহরের মুজিব সড়কের টাউন হল মাঠ সংলগ্ন একটি কাজী অফিসে নিয়ে জোরপূর্বক পুনরায় বিয়ে করেন। দুই দিন পর ২৭ মার্চ ভুক্তভোগী নারী তাকে আবারও তালাক দেন। এরপরও নূর আলম নিয়মিত তাকে প্রাণনাশ ও শারীরিক ক্ষতির হুমকি দিয়ে আসছিলো। গত ২৬ জুন রাত ৮টার দিকে যশোর শহরের মনিহার মোড়ে ফল কিনতে গেলে নূর আলমসহ ২-৩ জন ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে শার্শা উপজেলার বড় নিজামপুরে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও একাধিকবার ধর্ষণ করা হয়। এজাহারে আরও বলা হয়, সর্বশেষ গত ২৩ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি তাকে আবারও ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে ২৫ জুলাই সকালে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে আনা হলে সুযোগ বুঝে তিনি পালিয়ে আসেন এবং কোতোয়ালি থানায় মামলা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)