Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের র‌্যাব-পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও অস্ত্রসহ ৯ জন আটক

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ১১:৩৯:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে আলাদা অভিযানে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় ৯ জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম শহরের শংকরপুর সন্ন্যাসী বটতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলো, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের মোহন হোসেনের ছেলে সাকিবুল হাসান ও যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের শহীদ মিয়ার ছেলে মিরাজ হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে , রোববার রাত ৯টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মিজবা উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তেঘরি গ্রামে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ৫২ পুরিয়া গাঁজাসহ রাহিদ মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেন। রাহিদ মোল্যা একই গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে। রোববার রাত সোয়া ১০টার দিকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিচুর রহমান নামে এক যুবককে আটক করেন। আনিচুর রহমান মাগুরার শালিখা উপজেলার উত্তর শরশুনা গ্রামের নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকার জনৈক আব্দুর রহিমের বাড়িতে ভাড়া থাকেন। একইদিন দিবাগত রাত ১টার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই মেহেদী হাসান শহরের বকচর প্রাইমারি স্কুল এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ১টি চাইনিজ কুড়ালসহ সালাম বিশ্বাস নামে এক যুবককে আটক করেন। সালাম বিশ্বাস একই এলাকার সামাদ বিশ্বাসের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, সোমবার সকালে উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে একটি টিম শহরের পুরাতন কসবা রায়পাড়ায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ ছাদিকুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে আটক করেন। ছাদিকুর রহমান সুমন একই এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। পুুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলগেটে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি দুই যুবককে আটক করেন। পরে তাদের কাছ থেকে ২টি চাকু, নগদ ৯২ হাজার ৮শ’ টাকা, ১টি স্কুটি ও ১টি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকরা হলো, শহরের ষষ্ঠীতলার জামাল হোসেনের ছেলে আরাফাত হোসেন ও ডিয়ার মাঝির ছেলে ইমন মাঝি। সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই আল আমিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারান্দী পাড়ার আমিনিয়া আলিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ৯০ পিস ইয়াবাসহ কেরামত আলী নামে এক ব্যক্তিকে আটক করেন। কেরামত আলী বারান্দী পাড়া কদমতলা এলাকার মৃত ইবাদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)