Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৫শ' পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

এখন সময়: শুক্রবার, ৩১ জুলাই , ২০২৬, ০৮:৪৬:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আলাদা তিনটি অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) আটক ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে একটি দল শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের আমতলা গাতিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোশারেফ হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে আটক ও তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ও শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের মৃত হারান সরকারের জামাই। একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকায় পৃথক অভিযানে কাশিনাথ বসু (৪৫) ও মো. আজিজুর রহমান (৩৫)-কে আটক করা হয়। তাদের কাছ প্রত্যেকের কাছ থেকে ৫০ পিস করে ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক কাশীনাথ বসু ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের মৃত মুরালি মোহন বসুর ছেলে ও আজিজুর রহমান একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। এছাড়া একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কোতোয়ালী থানার হামিদপুর এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে ডিবির আরেকটি দল ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে তল্লাশি চালাযন। এ সময় সোহাগ হোসেন (৩৫) নামে এক যাত্রীকে আটক ও তোর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি যশোর সদরের পতেঙ্গালী গ্রামের মহসীন কার ছেলে। ডিবি পুলিশ জানায়, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও প্রাইভেটকার আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবির কর্মকর্তারা জানান, যশোর জেলায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)