নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা শাখার যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা শেখ জাকির হোসেন জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। জাকির হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।