Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনির মুচির কোনায় ওয়াবদা বেড়িবাঁধে ধস

এখন সময়: বুধবার, ২৬ আগস্ট , ২০২৬, ০৫:৫১:৩৮ এম

বিএম আলাউদ্দীন আশাশুনি : আশাশুনির তুয়ারডাঙ্গার মুচির কোনা খোল পেটুয়া নদীর ওয়াবদার বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে শুরু করেছে কাজ। এসও আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুরে তুয়ারডাঙ্গা মুচির কণা খোল পেটুয়া নদীর ওয়াব্দা বেড়িবাঁধ ধসের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি আনুমানিক ৩০০ ফুট বেড়িবাাঁধ ধসে পড়েছে। আমরা তাৎক্ষণিকভাবে জিউটিউব দিয়ে বিকল্প বেড়িবাঁধের কাজ শুরু করেছি। এখনো কাজ চলমান রয়েছে। স্থানীয় রফিকুল গাজী সহ এলাকাবাসী জানান, রাতের মধ্যে কাজ শেষ না হলে খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ধানসহ অন্যান্য ফসলাদী জমির মারাত্মকভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কও বিদ্যমান। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, বেড়িবাঁধের ধসের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তবে কাজ শুরু করেছে, চলমান আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)