Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন

এখন সময়: বুধবার, ২৬ আগস্ট , ২০২৬, ০৩:১১:৩৭ এম

প্রেসবিজ্ঞপ্তি : যশোর জেলা জাতীয় পার্টির নির্দেশে বাঘারপাড়া উপজেলা ও পৌরসভা শাখার সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট ‘সম্মেলন প্রস্তুত কমিটি-২০২৬’ গঠন ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ১৬ আগস্ট জেলা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন ও যুগ্ম আহবায়ক-১ মিনহাজুল আরেফিন আনুষ্ঠানিকভাবে এই কমিটির চূড়ান্ত স্বাক্ষর ও অনুমোদন করেন। পূর্বে গত ২৪ জুলাই চাড়াভিটা বাজারে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও সাংগঠনিক সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন প্রস্তুত কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছিল। বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাংগঠনিক কার্যক্রম বেগবান করা এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়। নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুজ্জামান রমজান এবং সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন নওশের আলী। জেলা নেতৃবৃন্দের সুপারিশক্রমে গঠিত এই কমিটির মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করা এবং দলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানো। কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান রমজান, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, শুভা আব্দুল হক, বুলু হোসেন, তানভীর আহমেদ পিয়াস, মো. লিটন, মোহাম্মদ রজিবুল, আব্দুর সামাদ , সরোয়ার হোসেন, মাহবুবুর রহমান মোকাদ্দেস হোসেন ও মুজাম ফকির। সদস্য সচিব নওশের আলী, সদস্য সরদার আব্দুল হোসেন, অ্যাড. জহুরুল হক জহির, হোসেন আলী মোল্লা, লাভলু বিশ্বাস, হারুন অর রশীদ, মেহেদী হাসান, কামাল পারভেজ, মো,মিঠু, অবুল মৌরি, মোহাম্মদ জাহিদ, ডা, অহিদুজ্জামান, সামছু মাস্টার , বাচ্চু মাস্টার, মো রাজিব, আইয়ুব আলী, নজরুল ইসলাম ও তোফাজ্জেল হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)