Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় দুই ভাবিকে কুপিয়ে জখম করলো দেবর

এখন সময়: বুধবার, ১৯ আগস্ট , ২০২৬, ০৫:০৪:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে দুই ভাবিকে রামদা ও চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আফরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আফরা গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী নবীরণ (৫০) ও আবদুল হাকিমের স্ত্রী আমেনা (৩৮)। দুই নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নবীরণের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আতিয়ার রহমানের সঙ্গে নবীরণ ও আমেনার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার রহমান রামদা ও চাকু দিয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত আতিয়ার রহমান (৫০) আফরা গ্রামের আইয়ুব গাজীর ছেলে। তিনি আহতদের সম্পর্কে দেবর বলে জানা গেছে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মহিলা সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসা চলমান। আহত নবীরণের অবস্থা আশঙ্কাজনক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)