Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নেহালপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: বুধবার, ২ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৪৬:৫২ এম

উৎপল বিশ্বাস, নেহালপুর ; মণিরামপুর উপজেলার নেহালপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-কাজিয়াড়া গ্রামের আজিজুর বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস (২০) ও আম্রঝুটা গ্রামের মোঃ আলমগীর গাজীর ছেলে হাসিবুর হাসান (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নেহালপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অলোক বিশ্বাসের নেতৃত্বে নেহালপুর বাজারস্থ ভূমি অফিসের গেটের সামনে সড়ক থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে হোসেনের কাছ থেকে ৮ পিস এবং হাসিবুরের কাছ থেকে ২ পিসসহ মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নেহালপুর পুলিশ ক্যাম্পের এসআই অলোক বিশ্বাস জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)