নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদরাসার প্রাক্তন মেধাবী ছাত্রী তাছলিমা খাতুন বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন। তার উন্নত চিকিৎসা চালিয়ে নিতে বিপুল অর্থ প্রয়োজন হওয়ায় পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাছলিমা বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল মহখালী ঢাকার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আশরাফ-উজ-জামান মাহমুদের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। তাছলিমার খাতুনের স্বামী শামীম রেজা জানিয়েছেন, তাসলিমার চিকিৎসার জন্য এ পর্যন্ত পরিবারের জমানো সব সঞ্চয় এবং মানুষের কাছ থেকে ধারদেনা করে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে। তাসলিমার পরিবারের দাবি, তার চিকিৎসা চালিয়ে যেতে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপিসহ প্রয়োজনীয় উন্নত চিকিৎসা জরুরি। কিন্তু পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের টাকার চিকিৎসা ব্যয় বহন করা এখন আর সম্ভব হচ্ছে না। এক সময়কার মেধাবী এই ছাত্রীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার। তাদের ভাষ্য, মানুষের সামান্য সহযোগিতাও তাসলিমার চিকিৎসা অব্যাহত রাখতে বড় ভূমিকা রাখতে পারে। সহযোগিতা পাঠানোর মাধ্যম: তাছলিমার বিকাশ নম্বর ০১৯৫৩৮০৪৩৯৪ ও তার স্বামীর বিকাশ/নগদ নম্বর ০১৯৯৫৬৩৫৬৭৭ (ব্যক্তিগত)। এছাড়া সোনালী ব্যাংক রাজগঞ্জ শাখার হিসাব নম্বর ২৩২৯১০১০২৮৩৪৪।