Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে এ বছরই প্রথম ৪ বিষয়ে এসএসসি উত্তরপত্রের সঠিক মূল্যায়ন, অফিসের নিরাপত্তা জোরদার

এখন সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৫৩:৩৬ পিএম

মিরাজুল কবীর টিটো : যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর (২০২৬ সাল) প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার উত্তরপত্রের পূর্ণাঙ্গ ও সঠিক মূল্যায়নের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বে কেবল যোগ-বিয়োগের হিসাব দেখা হলেও এবার ৪টি বিশেষ বিষয়ের ক্ষেত্রে পুরো উত্তরপত্র গভীরভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, বোর্ডের বিগত বছরগুলোতে পরীক্ষার উত্তরপত্র এভাবে পুনরায় মূল্যায়ন করা হয়নি। পরীক্ষার্থীদের স্বার্থরক্ষায় কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত আবেদনকারীদের জন্য এবার এই সঠিক মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যক্রমের মূল দিকসমূহ অভিজ্ঞ পরীক্ষক নিয়োগ: অনলাইনে পুনঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়ার প্রেক্ষিতে বোর্ডের অধীনে ২৪৭ জন অভিজ্ঞ পরীক্ষককে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। মূল্যায়নের পরিধি: নতুন প্রক্রিয়ায় নম্বরের যোগ-বিয়োগ যাচাই করা, কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন বাকি আছে কি না তা দেখা, শূন্য নম্বর প্রাপ্ত প্রশ্নের যৌক্তিকতা পরীক্ষা করা এবং কোনো খাতা অবমূল্যায়ন হয়েছে কি না তা খতিয়ে দেখে সঠিক নম্বর প্রদান করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম যেন সম্পূর্ণ নিরপেক্ষ ও বিঘ্নহীনভাবে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যে বোর্ডের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস সালামের নির্দেশনায় বোর্ডে যাতায়াতের প্রধান গেটে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বোর্ডে আগত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রবেশপথে ডিজিটাল মেশিন দিয়ে চ্যাকিং করা হচ্ছে এবং রেজিস্টার খাতায় নাম ও ঠিকানা নথিভুক্ত করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)