Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:৫০:৩৫ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে জন্মাষ্ঠমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রীপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা পিংকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও হাসান ইমান সূজা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সনৎ কুমার বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)