Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে এ এম সাওতুল কোরআন মাদ্রাসায় ফল প্রকাশ ও মা সমাবেশ

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:৫৫:৫১ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা সদ্দারপাড়া এ এম সাওতুল কোরআন কাওমি নূরানী মাদ্রাসার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ও ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হায়দার আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে মেধাবী ১৭ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক শাহীন আলমসহ শিক্ষক, অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)