Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রদ্ধা-সম্প্রীতিতে গড়ে উঠুক বাংলাদেশ : ডা. ফরিদ এমপি

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:০১:৫০ পিএম

চৌগাছা প্রতিনিধি: ‘সাম্প্রদায়িক নয়, সম্প্রীতির চৌগাছা গড়তে চাই’ বলেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলে উদ্দীন ফরিদ। তিনি বলেন, কোনো সম্প্রদায়িক নয় গড়ে উঠুক সম্প্রতির বাংলাদেশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোরের চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চৌগাছা পৌরসভার হালদারপাড়ার রাধাকৃষ্ণ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে বেলা ১২টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. মোসলে উদ্দীন ফরিদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করবে এটাই দেশের ঐতিহ্য ও সৌন্দর্য। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চৌগাছা উপজেলা শাখার আহ্বায়ক শ্রী গোবিন্দ কুমার রাহার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল। উপজেলা পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জি. এম. এ. মুনীব, চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ও সাংবাদিক এম এ রহিম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুভ জন্মাষ্টমী উদযাপন উপকমিটি-২০২৬-এর আহ্বায়ক শ্রী ধীরেন্দ্র নাথ দে, সদস্য সচিব শ্রী নির্মল কুমার কুন্ডু, শ্রী রণজিত কুমার বিশ্বাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চৌগাছা উপজেলা শাখার আহ্বায়ক শ্রী অনন্ত সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী নিমাই কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাধাকৃষ্ণ মন্দিরে ফিরে আসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এ কারণে দিনটি শুভ জন্মাষ্টমী হিসেবে ধর্মীয় মর্যাদায় পালিত হয়। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)