নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদকে (৬০) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার গোডাউনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, আটকের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। এছাড়াও ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় চলতি বছরের ৯ মার্চ একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নম্বর ১৬, জি আর নম্বর ৯৪)। ১৮৬০ সালের দন্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় দায়ের করা ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।