কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জলাশয়গুলোতে মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।