Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ১১:০৬:২৮ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার দুপুরে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এ সার জব্দ করা হয়। কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার পাচার করা হচ্ছে এমন খবরে শৈলকুপার চড়িয়ার বিল বাজারে স্থানীয় বাসিন্দারা সার বোঝাইকৃত ভ্যান জব্দ করে পুলিশ ও কৃষি অফিসে জানায়। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় এসব সার জব্দ করেন। পরে স্থানীয় কৃষকদের মাঝে জব্দকৃত এসব সার বিক্রি করা হয়। স্থানীয় কৃষক জাবেদ আলি বলেন, সারগুলো ভ্যানযোগে চলে যাওয়ার সময় আমরা আটক করে কৃষি কর্মকর্তাকে সংবাদ দেই। এসময় ভ্যানচালক পালিয়ে যায়। শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, আমরা এসে পুলিশের সহযোগীতায় সার জব্দ করেছি। জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রয় করা হয়েছে। সার বিক্রির ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে কৃষি অফিসারের মাধ্যমে সরকারি ন্যায্যমূল্যে সাধারণ কৃষকের মাঝে জব্দকৃত সার বিতরণ করা হয়? এঘটনায় ভ্যানচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)