Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শার বিভিন্নস্থানে পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতৃবৃন্দের

এখন সময়: বুধবার, ২১ অক্টোবর , ২০২৬, ১২:০৩:৩৫ এম
শার্শার বিভিন্নস্থানে পূজা মণ্ডপে শুভেচ্ছা  বিনিময় বিএনপি নেতৃবৃন্দের

নাভারণ (যশোর) প্রতিনিধি : শার্শার বিভিন্নস্থানে পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন নেতৃবৃন্দ। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সহসভাপতি আহম্মদ আলী শাহিন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির নেতা ওলিয়ার রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)