নিজস্ব প্রতিবেদক : বিদ্রোহী সাহিত্য পরিষদ-বিএসপি যশোরের বিশেষ সংকলন মহান বিজয় দিবস সংখ্যা ‘বিদ্রোহী’ ২০২৬ এর প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শহরের পোস্ট অফিসপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ নাজমুল কাদির জাহাঙ্গীর। বিএসপির সহ সভাপতি কবি আমির হোসেন মিলনের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন ‘বিদ্রোহী’ সম্পাদক কবি ও সাংবাদিক কাজী নূর। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সাবেক সভাপতি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, আজীবন সদস্য এসএম আলমগীর কাইয়ুম, ইমদাদুল হক বকুল, এসএম শরিফুল আলম, মনিরুজ্জামান, সানজিদা ফেরদৌস, শরিফ হোসেন ধীমান প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ নাজমুল কাদির জাহাঙ্গীর বিদ্রোহী সাহিত্য পরিষদের পাশে থাকার আশ্বাস দেন এবং ‘বিদ্রোহী’ প্রকাশে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেন।