সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণ ধর্মসচিব সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এসময়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান হয়। মঙ্গলবার ২০ অক্টোবর শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মন্দির প্রাঙ্গণে ত্রিপল্লী পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপক সিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান অন্তুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।