Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেলা তথ্য অফিসের ‘ফ্যামিলি সমাবেশ’

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৫০:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এক ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সমাজসেবক অনিতা মল্লিক এবং ইছালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান। সমাবেশে বক্তারা সরকারের নানা জনকল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও এলপিজি কার্ড বিতরণের সুবিধা এবং এর সঠিক ব্যবহারের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি সামাজিক ব্যাধি দূরীকরণে বাল্যবিবাহ রোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ এবং সমাজে নৈতিকতা ও মূল্যবোধ চর্চার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথিরা। সমাবেশে স্থানীয় ইছালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক নারী অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)