বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মুল্যবান মালামাল, দলিলপত্র ও কাগজপত্র লুটের অভিযোগে লাবনী আক্তার নামে এক নারী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যব্যে তিনি বলেন, তিনি তার স্বামীর ওছিয়তনামা মূলে প্রাপ্ত বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের ৪ তলা বাড়িতে ২ সন্তান নিয়ে থাকেন। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে তার দেবর কাজী বায়েজিদ ও স্বামীর ১ স্ত্রীর ছোট ছেলে এহেসান উল্লাহ কিছু বহিরাগত লোক নিয়ে তার বসতঘরের তালা ভেংগে মুল্যবান মালামাল, দলিলপত্র ও অন্যান্য কাগজপত্র লুট করেছে। লাবনী আক্তার তখন বাড়ীতে ছিলেন না। লোক মারফত খবর পেয়ে তিনি থানায় যান। পুলিশ নিয়ে আসলেও পুলিশ তাদের কাউকে আটক করেনি। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিযেছেন । তিনি বলেন, তার স্বামী মৃত মাওলানা মুজিবর রহমান যুক্তিবাদী অসুস্থ থাকা অবস্থায় ২০২১ সালে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুরের সকল সম্পত্তি তার এবং তার ২ নাবালোক ছেলে জামিল আহম্মেদ (৯) ও আবরারুল হকের নামে এবং ঢাকার সম্পত্তি তার ১ম স্ত্রী ও ১ম স্ত্রীর সন্তানদের নামে নোটারী পাবলিকের মাধ্যমে ওছিয়তনামা করে লিখে দেন। সেই থেকে বাগেরহাটের সম্পত্তি তিনি ছেলেদের নিয়ে ভোগ দখল করছেন। দেবর কাজী বায়েজিদ ১ম পক্ষের সন্তানদের সাথে দীর্ঘদিন ধরে বাগেরহাটে সম্পত্তি দখলের চেষ্টা করছে । তারা যে কোন সময়ে লাবনী আক্তার ও তার ২ ছেলেকে মেরে ফেলতে পারে এমন আশংকায় আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লাবনী আক্তার তার এবং সন্তানদের জীবনের নিরাপত্তা ও নিরাপদের স্বামীর দেয়া সম্পত্তি ভোগ দখলে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।