Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাগরদাঁড়ীতে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৯:৫৭:৪৪ পিএম
সাগরদাঁড়ীতে শিক্ষকদের লাঞ্ছিত করার  প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে তদন্ত চলাকালে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ ও উপজেলা আইসিটি কর্মকর্তা হৈমিত্র বিশ্বাসের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানে একটি শান্তিপূর্ণ তদন্ত কার্যক্রম চলাকালে ইউনিয়ন বিএনপির নেতা সিরাজুল ইসলাম, ইয়াছিন, দাউদ, তৃপ্তি, আশরাফুল ও ওজিয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে সাগরদাঁড়িতে মানববন্ধনে অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় তারা শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ শিক্ষার্থীরা বলেন শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানচর্চা ও শিক্ষার নিরাপদ পরিবেশ। সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য বা কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। মানববন্ধনে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ ছিলো উল্লেখ যোগ্য। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ বলেন বিদ্যালয়ের সামনে অনেক গুলো ব্যবসা প্রতিষ্ঠার রয়েছে তাদের বিরুদ্ধে ঠিকমতো ভাড়ার টাকা পরিশোধ না করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্থানীয়রা লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের তদন্তের জন্য নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি হিসেবে আমরা তদন্তে গিয়েছিলাম। এসময়ে ইউনিয়ন বিএনপির কতিপয় নেতা ঘটনা স্থলে বিশৃঙ্খলার পরিবে সৃষ্টি করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)