Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ হাবিবের

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৪০:৫২ পিএম

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বেত্রবতী হাইস্কুলের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান। প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, শিক্ষার্থী জেরিন তাবাচ্ছুম মেধা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, মাসটার মনিরুজ্জামান, এসএমসি সদস্য শিক্ষক দিলিপ কুমার পাল, বিএনপি নেতা আমান উল্লাহ আমান শেখ, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দিক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, হাফেজ মাওলানা আজহারুল ইসলাম, সাবেক যুবদল নেতা মামুন কবির, সামিউল আজম চঞ্চল, হাবিবুর রহমান হাবিব, মাসুম বিল্লাহ, আলি হাসান, বেত্রবতী হাইস্কুলের অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমানসহ অতিথিবৃন্দ স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নানা প্রজাতির একটি করে গাছের চারা তুলে দেন। এর আগে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও জালালাবাদ ইউনিয়নের বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)