Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় ভ্যানচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ১০:০২:৪৭ পিএম

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইসলাম শেখকে (৫২) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রতিপক্ষ টিপু সুলতান ও কামরুল ইসলামের নেতৃত্বে তার লোকজন ওঁৎ পেতে থেকে রঘুনাথপুর কবরস্থান এলাকায় ইসলামকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। এছাড়া শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য ছিলেন। নিহত ইসলাম শেখের পরিবারের সদস্যরা জানান, ইসলাম লাহুড়িয়া বাজার থেকে বিদ্যুৎবিল পরিশোধ করে ভ্যান চালিয়ে বাড়িতে আসছিলেন। প্রতিপক্ষ টিপু সুলতানের নেতৃত্বে তার লোকজন ওৎপেতে থেকে ইসলামকে হত্যা করে। টিপু আওয়ামী লীগের সমর্থক। তার নামে নাশকতার মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আ,লীগ নেতা টিপু সুলতান এবং শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মফিজার পক্ষের ইসলাম শেখকে হত্যা করা হয়েছে। এদিকে, ইসলাম নিহতের ঘটনায় বিএনপি, স্বেচ্ছাসেবকদল ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতের পরিবারের খোঁজখবরসহ শোক ও সমবেদনা জানান। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, নিহত ইসলাম শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা জড়িতদের আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা দায়ের হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)