জাকির হোসেন, কুয়াদা যশোরের সতীঘাটায় ক্যান্সারে আক্রান্ত পারভেজ হোসেন (২৩) নামে এক রোগীর চিকিৎসায় নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন বন্ধুমহল। রোববার (১৩ সেপ্টেম্বর) সদর উপজেলার সতীঘাটা কামালপুরে সম্ভব্য বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান শামীমের নেতৃত্বে এ সহয়তা প্রদান করা হয়। জানাযায়, সতীঘাটা মাধ্যমিক স্কুলের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের বন্ধুমহল মিলে কামালপুর গ্রামের নুর ইসলামের নাতী ছেলে ও তাদের বান্ধবী পারভীনা খাতুনের ছেলে,ক্যান্সারে আক্রান্ত পারভেজের চিকিৎসায় এ সহায়তা প্রদান করা হয়। এ উদ্যোগের মধ্য দিয়ে শুধু আর্থিক সহযোগিতাই নয়, বিপদের সময়ে বন্ধুত্ব ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন বন্ধুমহল। স্থানীয়রা বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম ও তাঁর বন্ধুদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।