Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪৩:১৮ পিএম

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ও বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই মোঃ আনজির হোসেন সংগীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পূর্ব নাকনা গ্রামের মোঃ আজিজ পাড়ের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াস পাড় (৩২)-কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই অভিযানে পৃথক মামলায় গ্রেফতার হওয়া অন্য তিন আসামি হলেন— দক্ষিণ চাপড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে মোঃ জাহিদ হাসান (সিআর নং-৩৪/২৬, বন্দর), খাসবাগান গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আঃ ওয়ায়েশ এবং তুয়ারডাঙ্গা গ্রামের মৃত এশাক সরদারের ছেলে এসএম রবিউল ইসলাম (সিসি নং-৩৬২/২৫)।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)