Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বড়দলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১১:১৩:১২ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দলে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসব্যাপী গণসংযোগের অংশ হিসেবে মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার ইউনিয়নের ২, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে দাওয়াতি লিফলেট বিতরণ, চা-চক্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। ৯নং ওয়ার্ডে মন্দির চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, সামাজিক শান্তি ও এলাকার উন্নয়নসহ নানা বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুস সোবহান মুকুল। বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাও. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা, যুব বিভাগের সেক্রেটারি হাবিবুর রহমান লিপু, জামায়াত নেতা মাস্টার আনারুল ইসলাম, মাও. শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি ২নং ওয়ার্ডের ডুমুরপোতায় চা-চক্র ও মতবিনিময় সভা এবং ৯ নং ওয়ার্ডে মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন। এসময় ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, দাওয়াতি লিফলেট বিতরণ ও বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)